অফলাইনেও সচল থাকবে গুগল ড্রাইভ

৫ সেপ্টেম্বর, ২০২১ ২০:০৯  
এখন থেকে ইন্টারনেট সংযোগ ছাড়াই ফোন, ট্যাব বা ল্যাপটপ থেকে গুগল ড্রাইভে ঢুকে যাবতীয় তথ্য দেখা যাবে। ড্রাইভে রাখা ছবি ও প্রয়োজনীয় ডকুমেন্টস এখন অফলাইনেই দেখার সুযোগ করে দিচ্ছে তারা। এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, এখন থেকে অফলাইনেই গুগ‌ল ড্রাইভে দেখা যাবে পিডিএফ ফাইল, অফিসের ডকুমেন্টস। অর্থাৎ এখন ইন্টারনেট না থাকলেও মোবাইল থেকেই গুগল ড্রাইভে রাখা প্যান কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো ব্যক্তিগত ডকুমেন্টস, অফিসের কাজের পিডিএফ ফাইল ছাড়াও গুরুত্বপূর্ণ এবং পছন্দের ছবি দরকারের সময়ে তাড়াতাড়ি দেখে নেয়া যাবে। তবে এজন্য গুগ‌ল ড্রাইভে ডিজিটাল ফাইল শুধু সেভ করলেই হবে না; সংশ্লিষ্ট ডকুমেন্টসে ‘রাইট ক্লিক’ করে ‘অ্যাভেলেবল অফলাইন’ অপশনটিতে ‘ক্লিক’ করে চালু করতে হবে।